1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ :
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী এই সাফল্যকে শিক্ষার্থীদের ‘কঠোর পরিশ্রমের স্বীকৃতি’: থালাপতি বিজয় শিক্ষাই চীন-বাংলাদেশ সেতুবন্ধনের মূল উপাদান হবে: শিক্ষামন্ত্রী তিক্ত সম্পর্কের পর ইতিবাচক বৈঠকের প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প ২৬ দিন পর রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ চালু আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে একদিনে রেকর্ড ৫ হাজার ৭০৯ টিইইউএস (২০ ফুট লম্বা) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বন্দরের ইতিহাসে গতকাল বৃহস্পতিবার নিউমুরিং কনটেইনার টার্মিনালে একদিনে এটিই সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।

আজ শুক্রবার বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বন্দর কর্তৃপক্ষ ও এনসিটি ইয়ার্ড পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনায় দেশের প্রধান সমুদ্রবন্দরের অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের সর্বশেষ রেকর্ড হয়েছিল।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার এক বিশাল বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, শ্রমিক ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং দেশপ্রেমের ফলেই এই বিশাল সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

মে দিবসের আগের দিনে বন্দরের এই নতুন রেকর্ড শ্রমিকদের উৎসর্গ করা হলো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড রেকিং পারফরম্যান্স দেশের অর্থনীতিতে গতির সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com