1. admin@thedailyagnikontho.com : admin :
তিক্ত সম্পর্কের পর ইতিবাচক বৈঠকের প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
তিক্ত সম্পর্কের পর ইতিবাচক বৈঠকের প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প

তিক্ত সম্পর্কের পর ইতিবাচক বৈঠকের প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ওয়াশিংটনে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে একে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে মতাদর্শগত পার্থক্যের কারণে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকলেও এবার দুই নেতা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন। লুলা দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন বামপন্থী নেতা এবং ট্রাম্প একজন ডানপন্থী ধনকুবের। বৈঠকে তারা বাণিজ্য, শুল্ক (ট্যারিফ) এবং আঞ্চলিক প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ‘খুবই গঠনমূলক’ আলোচনা করেছেন। বিশেষ করে বাণিজ্য ও শুল্ক বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকটি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে বৈঠক শেষে লুলা বলেন, ‘আমি বৈঠকটি নিয়ে খুবই সন্তুষ্ট।’ তিনি ইঙ্গিত দেন, বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক। লুলা আরও বলেন, ট্রাম্প যখন হাসিমুখে থাকেন, তখন বৈঠকের পরিবেশ আরও ভালো হয়।

বৈঠকটি এমন সময় হলো যখন ব্রাজিলে আগামী অক্টোবরের নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। লুলা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ঘিরে রাজনৈতিক মামলার প্রেক্ষাপটে ট্রাম্প অতীতে ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন। পরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সেই শুল্ক কিছুটা শিথিল করা হয়। লুলা বলেন, তিনি বিশ্বাস করেন না যে ট্রাম্প ব্রাজিলের নির্বাচনে কোনো প্রভাব ফেলবেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ পর্যন্ত ব্রাজিলের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান করবেন। বৈঠকে দুই নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, সংগঠিত অপরাধ দমন, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং কৌশলগত খনিজ সম্পদ নিয়েও আলোচনা করেন। লুলা জানান, ব্রাজিল বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে খনিজ সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ বাড়াতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com