1. admin@thedailyagnikontho.com : admin :
কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লিদের একাংশের বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শহরের রাজাবাজার ক্রসিং এলাকায়। শুক্রবার (১৫ মে) এ ঘটনাকে ঘিরে সাময়িকভাবে ওই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মুসল্লি রাস্তার ওপর নামাজ আদায়ের চেষ্টা করলে সেখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই সময় কিছু মুসল্লি পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রাস্তার ওপর নামাজ আদায়ের বিষয়ে অনড় থাকেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় বলে জানা গেছে। দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন নির্দেশনা বা নিয়ম-কানুন সম্পর্কে অনেকের মধ্যে সচেতনতার ঘাটতি থাকতে পারে, যা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ব্যস্ত সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com