1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ‘ক্ষমতা সীমিত’ হওয়া এবং ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি গভীর সংকটে ছিল। ফলে রাতারাতি নতুন কোনো সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে সামাল দিতেই তাদের বেশি মনোযোগ দিতে হয়েছে। দেড় বছরে সরকার কী করেছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক দিনে সব পরিবর্তন হয় না। আমরা সব খারাপ করে আসছি, তা তো না। আমি দুটি শব্দ ব্যবহার করি-রিপেয়ার ও রিফর্ম। প্রথমে আমাদের রিপেয়ার (মেরামত) করতে হয়েছে, পরে রিফর্ম (সংস্কার)।

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসনসহ অর্থনীতির প্রায় সব খাতেই চরম অস্থিরতা এবং রিজার্ভ সংকট ছিল। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এসব সূচকে এখন কিছুটা স্থিতি এসেছে। ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, খারাপ আইন রেখে ভালো ফল আশা করা যায় না। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি উভয় খাতেই সুশাসনের তীব্র অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। জবাবদিহিতা না থাকায় ২ বছরের প্রকল্প শেষ হতে ১০ থেকে ১২ বছর লেগে যাচ্ছে।

পাশাপাশি দীর্ঘ সময় ধরে নতুন গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় দেশের জ্বালানি খাত বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, স্পষ্ট দৃষ্টি ও সৎ উদ্দেশ্য থাকলে পরিবর্তন অনিবার্য। তিনি আইবিএর শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত উৎকর্ষ দিয়ে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com