1. admin@thedailyagnikontho.com : admin :
জবাবদিহিতাহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
জবাবদিহিতাহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

জবাবদিহিতাহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে। আজ বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’-প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করা, লেনদেনমূলক বহুমুখিতা এবং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায় অভিবাসন এবং শরণার্থী, অপতথ্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং পরিবর্তিত বিশ্বে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে না।

বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার উপরও নির্ভর করে। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com