1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার: শুভেন্দু অধিকারী - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার: শুভেন্দু অধিকারী

অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার: শুভেন্দু অধিকারী

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে দ্রুত সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার (২১ মে) হাওড়ায় আরপিএফ কর্মকর্তাদের নতুন নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে তিনি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন।

বৈঠকে হাওড়া স্টেশন ও শহরাঞ্চলে অবৈধ বসবাসকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত করার বিষয়ে জোর দেন তিনি। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার’। পেট্রাপোল-বনগাঁ সীমান্ত দিয়ে সরাসরি ফেরত পাঠানোর কথা বলে তিনি কার্যত সীমান্ত-নীতিতে তার সরকার ঠিক কতটা কঠোর হতে চলেছে সেটাই বুঝিয়ে দিলেন।

এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি, নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তা, হাওড়া শহরে জেলাশাসক, পুলিশ কর্মকর্তা, পৌর কর্মকর্তাসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার উপস্থিত ছিলেন। হাওড়া শহর ও স্টেশন চত্বরের পানি নিষ্কাশন, যানজট, বেআইনি দখলের মতো সমস্যা সমাধানে রেল বিভাগ ও রাজ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।

বৈঠকে বারবার উঠে এসেছে অনুপ্রবেশ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, ‘হাওড়া স্টেশনকে ঘিরে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে হবে।’ ‘আইনি মারপ্যাঁচে সময় নষ্ট না করে দ্রুত বিতাড়নের’ নির্দেশ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com