1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জটাবাড়ী ফাযিল (ডিগ্রি) মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, শিক্ষা খাতে শৃঙ্খলা ও গুণগত মান নিশ্চিত করতে সরকার নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনা করছে, যাতে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়। এরপর মন্ত্রী পর্যায়ক্রমে গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদরাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদরাসা এবং শালিখা ফাজিল মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন।

এর আগে ফকির মাহবুব আনাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত মধুপুর উপজেলার কাকরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ লাখ লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য আর্সেনিকমুক্ত ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়নকাজ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দিনের কর্মসূচির শুরু করার আগে মন্ত্রী মধুপুরের যুবদলের সাবেক নেতা মরহুম সোহেল তালুকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা সাক্ষাৎ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com