1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জনদুর্ভোগ লাঘবে দ্রুত উন্নয়নকাজের নির্দেশনা দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জনদুর্ভোগ লাঘবে দ্রুত উন্নয়নকাজের নির্দেশনা দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

জনদুর্ভোগ লাঘবে দ্রুত উন্নয়নকাজের নির্দেশনা দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাবে।

আজ রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ড সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম খান আরও বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে।

তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, ‘এখন কথা কম হবে, কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব।

দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com