1. admin@thedailyagnikontho.com : admin :
রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের, শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের, শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের, শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

কোনও শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো (১.৩৯ বিলিয়ন ডলার) আয় করেছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ‘লস ব্ল্যাঙ্কোস’ জানায়, “খেলোয়াড় বিক্রি থেকে প্রাপ্ত আয় বাদ দিয়ে পরিচালন আয় ১.২২১ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৩.১ শতাংশ বেশি।” বিবৃতিতে আরও বলা হয়, “রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো ১.২ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে।

এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো ক্রীড়া সংস্থা এই পরিমাণ আয় করতে পারেনি। এর মাধ্যমে ক্রীড়া শিল্পে সর্বোচ্চ আয়কারী প্রতিষ্ঠান হিসেবে ক্লাবটির অবস্থান আরও সুসংহত হয়েছে।” রিয়াল জানিয়েছে, কর পরিশোধের পর তাদের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো, যা ২০২৪-২৫ মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি। ক্লাবটির আর্থিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয় বৃদ্ধি এবং নতুন স্পনসরশিপ চুক্তি।

স্টেডিয়াম থেকে আয় ১১ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৩০ লাখ ইউরো হয়েছে। টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারার পর জুন মাসে আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হিসেবে হোসে মরিনহোকে প্রধান কোচ নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। এছাড়া গ্রীষ্মকালীন দলবদলে ইতোমধ্যেই বার্নান্ডো সিলভা ও মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আরবি লিপজিগের আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে রিয়াল। পাশাপাশি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিও তাদের সম্ভাব্য লক্ষ্য হিসেবে আলোচনায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com