1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ

বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ

বিতর্কিত দ্বীপগুলোর কাছে রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবেÑমস্কোর এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে জাপান। চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ওই দ্বীপগুলো সফর করেছেন। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। জাপানে এসব দ্বীপকে ‘নর্দার্ন টেরিটরিজ’ বা ‘উত্তরাঞ্চলীয় ভূখ-’ বলা হয়। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয় এবং সেখানকার জাপানি বাসিন্দাদের উচ্ছেদ করে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপান সরকারের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘দ্বীপগুলোর কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনার বিষয়ে রাশিয়ার দেওয়া ঘোষণার প্রতিবাদ জানিয়েছি।

তবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর বৃহস্পতিবার জানিয়েছে, তারা এরই মধ্যে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে ঠিক কখন পরীক্ষাটি হয়েছে, তা স্পষ্ট নয়। রুশ নৌবহর এক বিবৃতিতে জানায়, সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ৩০০ কিলোমিটারের বেশি দূরে থাকা কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, যেগুলোকে শত্রুপক্ষের জাহাজ হিসেবে দেখানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, রুশ নৌবাহিনীর ‘ভারিয়াগ’ যুদ্ধজাহাজ থেকে দুটি ‘ভুলকান’ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘ওমস্ক’ থেকে ‘গ্রানিট’ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একই সময়ে কুরিল দ্বীপপুঞ্জে থাকা ‘বাষ্টিয়ন’ উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি ‘অনিক্স’ ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বৃহস্পতিবার ওমান সফরকালে সাংবাদিকদের বলেন, ‘নর্দার্ন টেরিটরিজে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি, যার মধ্যে এই ক্ষেপণাস্ত্র মহড়াও রয়েছে, ওই দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের অবস্থানের পরিপন্থী এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রাশিয়া ১৯৪৫ সাল থেকে দ্বীপগুলো নিয়ন্ত্রণ করছে। গত ১৩ আগস্ট পুতিন প্রথমবারের মতো ওই দ্বীপপুঞ্জে সরকারি সফর করেন। এর প্রতিবাদে জাপান রুশ রাষ্ট্রদূতকে তলব করে। পরে মস্কোও পাল্টা জাপানি কূটনীতিককে তলব করে। পুতিন কাছের রুশ দ্বীপ সাখালিন সফরের পর কুরিল দ্বীপপুঞ্জে যান।

সাখালিনে তখন রুশ নৌবাহিনীর সামরিক মহড়া চলছিল। ২০১০ সালে দিমিত্রি মেদভেদেভের সফরের পর পুতিনের সফরই ছিল কোনো রুশ প্রেসিডেন্টের ওই দ্বীপপুঞ্জে প্রথম সফর। পুতিনের সফরের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ীÑদুই দিক থেকেই দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখ-।’ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই জাপান-রাশিয়া সম্পর্কের আরও অবনতি হয়েছে। জাপান অন্যান্য জি-৭ দেশের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রও বিতর্কিত দ্বীপগুলোর ওপর জাপানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।

বিশ্লেষকদের মতে, কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর জাপানকে সতর্ক করার একটি বার্তা হতে পারে। বিশেষ করে ইউক্রেনকে আরও জোরালো সমর্থন, সম্ভাব্যভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাসরি সরবরাহ এবং ন্যাটোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা থেকে জাপানকে বিরত রাখতেই এ সফর হয়ে থাকতে পারে। জাপান বর্তমানে ইউক্রেনকে প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ওপর কিছু বিধিনিষেধ শিথিল করলেও যুদ্ধরত কোনো দেশে সরাসরি প্রাণঘাতী সামরিক সরঞ্জাম সরবরাহের ওপর এখনও নিষেধাজ্ঞা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com