রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ড যদি আমরা পরিপূর্ণভাবে সফল করতে পারি তাহলে বাংলাদেশের জিডিপি বাড়বে, ক্ষুধা-দারিদ্রতা কমবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে বলে মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। আজ শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ কাজটি যেন সততার সাথে, স্বচ্ছতার সাথে করা হয়। যে ভাই-বোনেরা এ মহৎ কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, তারা এ কাজটি কল্যাণের কাজ হিসেবে জীবনের একটা শ্রেষ্ঠ দৃষ্টান্ত রাখার সুযোগ হিসেবে যেন নেয়।’ তিনি আরো বলেন, ‘এখানে কার্ড পাওয়ার যোগ্য একটা মানুষও যেন বাদ না যায়, কারো প্রতি যেন অবহেলা না করা হয়। আমরা ভালো কাজে প্রতিযোগিতা করব মন্দ কাজকে এড়িয়ে চলব, মন্দ কাজকে প্রতিরোধ করতে হবে এবং ভালো কাজকে সমর্থন করতে হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুরুল ইসলাম রেমনসহ জেলার সমাজ সেবা কার্যালয় ও উপজেলা পরিষদে কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন ৬২ জনের মধ্যে বিভিন্ন অংকের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply