1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ইসরাইলের আসন্ন নির্বাচনে আরব সংখ্যালঘুরা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে ঐতিহাসিক অভিযান শুরু করছে জাপান দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে: আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আজ রোববার সকাল ১০ টায় এসব তথ্য নিশ্চিত করেন, অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মা ইলিশ শিকার করার সময় হাতে নাতে দুই জেলেকে আটক করা হয়। তাদেরকে ১৩ দিন করে কারাদণ্ড এবং ৪শ’ টাকা করে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। তিনি আরো বলেন, জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com