1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু ৩০ অক্টোবর থেকে - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে: প্রশাসক নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবীর চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু ৩০ অক্টোবর থেকে কুমিল্লা বাঙ্গরায় সাহেবনগরে হাজী সাত্তার কারামাতিয়া মাদরাসার উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত খুলনায় ভোক্তা অধিকার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু ৩০ অক্টোবর থেকে

চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু ৩০ অক্টোবর থেকে

৬০ বছর পূর্তিতে আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উদযাপন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ উপলক্ষ্যে আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আজ বুধবার বিকালে চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩য় তলার ভি.আই.পি কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করবেন হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। চবির হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই ১৫ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com