1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কুমিল্লার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক সংস্কারে চরম গাফিলতি - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি: শামা ওবায়েদ জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব কুমিল্লার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক সংস্কারে চরম গাফিলতি সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি ৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: ইরান সেনাবাহিনী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
কুমিল্লার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক সংস্কারে চরম গাফিলতি

কুমিল্লার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক সংস্কারে চরম গাফিলতি

মোঃ মাহবুবুল আলম মামুন, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর থেকে রামচন্দ্রপুর পর্যন্ত সড়ক সংস্কারের কাজে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় পুরো এলাকা এখন ধুলাবালির রাজ্যে পরিণত হয়েছে, যার ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের নিয়মনীতি তোয়াক্কা না করেই কাজ চালানো হচ্ছে। দিনের বেলা ধুলাবালি নিয়ন্ত্রণের জন্য যেখানে নিয়মিত পানি ছিটানোর কথা, সেখানে কোনো প্রকার পানি ছিটানোর ব্যবস্থা ছাড়াই রাতের অন্ধকারে তড়িঘড়ি করে রাস্তার ওপর নতুন করে বালু ও মাটি ফেলে কাজ করা হচ্ছে। আর দিনের বেলা শ্রমিকদের কোনো খোঁজ মেলে না। পুরো কাজের তদারকির জন্য সব সময় মাত্র একটি গাড়ি বা রোলার উপস্থিত থাকে, যা এই দীর্ঘ সড়কের কাজের জন্য একেবারেই অপ্রতুল।

দিনের বেলা সড়কজুড়ে ওড়া ধুলাবালির কারণে রাস্তার পাশের বাড়িঘর, গাছপালা ও দোকানপাট ধুলার স্তূপে ঢেকে গেছে। তীব্র ধুলাবালির কারণে ঘরের ভেতরেও টেকা দায় হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে এলাকার শিশু এবং বৃদ্ধরা। স্থানীয় চিকিৎসকদের মতে, এই অপরিকল্পিত কাজের ফলে এলাকায় শ্বাসকষ্ট, কাশি ও অ্যালার্জিসহ বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত স্বাস্থ্য সমস্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

এই তীব্র জনদুর্ভোগ এবং অনিয়মের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত হন। তিনি জানান, সড়কে জনভোগান্তি কমাতে এবং ধুলাবালি নিয়ন্ত্রণে দ্রুত পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি অনতিবিলম্বে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করবেন।

ধুলাবালির এই নরকযন্ত্রণার কারণে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে নির্বাহী প্রকৌশলীর আশ্বাস অনুযায়ী নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করা এবং দ্রুত ও মানসম্মত উপায়ে সড়ক সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com