1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ :
৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: ইরান সেনাবাহিনী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: আন্তঃশিক্ষা বোর্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ও যুদ্ধ দুইয়ের জন্যই প্রস্তুত ইরান: আরাগচি ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: ডা. জাহিদ হোসেন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির রাজশাহীতে উপকারভোগীদের মাঝে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ
বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি দুটি পদে এসব কর্মী নিয়োগ দেবে। বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে মোট ১১২ জন নেওয়া হবে। উভয় পদের মাসিক মূল বেতন ৫২ হাজার টাকা। অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা, মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কাজের তদারকি, সিদ্ধান্ত গ্রহণ, অগ্রাধিকার নির্ধারণ ও বহুজাতিক কর্মপরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও আবশ্যক। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসহ ভোকেশনাল, পলিটেকনিক্যাল বা স্নাতক ডিগ্রিধারীরা বিশেষ গুরুত্ব পাবেন। প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক, ক্যাবলিং, র‌্যাকিং ও আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান, মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং ইংরেজিতে কথা বলা ও লেখার সক্ষমতা থাকতে হবে।

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পড়ে বোঝার যোগ্যতাও আবশ্যক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদের প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। এ চুক্তি নবায়নযোগ্য নয়। কোম্পানির প্রয়োজনীয়তা এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টার মধ্যে বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে হবে।

আবেদন করতে হবে https://emplo–ee.oep.gov.bd/emplo–ee/registration ঠিকানায়। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে ১২৪ জন কর্মী নির্বাচন করবেন। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সব পাসপোর্টের রঙিন ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে।

জীবনবৃত্তান্তে কম্পিউটার দক্ষতা, বিশেষ করে এমএস এক্সেল, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স এবং পূর্ববর্তী বিদেশে কাজ বা ওয়্যারহাউসের অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে। বোয়েসেল জানিয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকার কিংবা চূড়ান্ত নির্বাচন কোনোভাবেই চাকরির নিশ্চয়তা দেয় না। নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়ায় নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত কর্মীকে কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। বিস্তারিত তথ্য বোয়েসেলের ওয়েবসাইটwww.boesl.gov.bd থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com