1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ :
৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: ইরান সেনাবাহিনী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: আন্তঃশিক্ষা বোর্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ও যুদ্ধ দুইয়ের জন্যই প্রস্তুত ইরান: আরাগচি ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: ডা. জাহিদ হোসেন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির রাজশাহীতে উপকারভোগীদের মাঝে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ
৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু

৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কথাও আমাদের স্মরণ রয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ফ্যাসিবাদ ও একদলীয় অপশাসন থেকে যেভাবে দেশ রক্ষা পেয়েছিল, একইভাবে চব্বিশের আগস্টেও ছাত্র-জনতার অভূতপূর্ব সংহতি দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে। আজ শনিবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ঐতিহাসিক এই দিনে স্বাধীনতা সংগ্রামের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি ও সার্বভৌমত্ব রক্ষায় এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং একদলীয় শাসনের অবসান ঘটান।

রাজনীতিকে তিনি নিয়ে গিয়েছিলেন প্রান্তিক মানুষের কাছে। তার খাল খনন কর্মসূচি, গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশের আদর্শ আজও আমাদের পথ দেখায়। কেসিসি প্রশাসক ১৯৭৫ সালের ৭ নভেম্বর মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে আসা সেই অকুতোভয় সিপাহি এবং বীর জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

আলোচনা সভা ও দোয়া মাহিফলে কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ কেসিসির কর্মকর্তা, কর্মচারী ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুল্লাহ। উল্লেখ্য, দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপ ও সড়কসমূহ পতাকা দ্বারা সজ্জ্বিতকরণ এবং ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়র পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com