1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি: শামা ওবায়েদ জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব কুমিল্লার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক সংস্কারে চরম গাফিলতি সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি ৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: ইরান সেনাবাহিনী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব

জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে। আজ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরো দু’টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে।

আগামী দুই বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ আরও নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। কিন্তু বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com