1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকি রয়েছে: সৌদি কর্তৃপক্ষ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার বাংলাদেশের মাছকে বিশ্ববাজারে পরিচিত করলে অর্থনীতিতে পরিবর্তন আসবে: ডিসি জাহিদুল অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রী রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকি রয়েছে: সৌদি কর্তৃপক্ষ নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি: শামা ওবায়েদ
রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকি রয়েছে: সৌদি কর্তৃপক্ষ

রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকি রয়েছে: সৌদি কর্তৃপক্ষ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর এক দিন আগে নগরীর বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে। সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।

তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত অক্টোবর থেকে সৌদি আরবে হামলার ঘটনা ঘটছে। রোববার হুথিরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে হামলার চেষ্টা চালানো হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে আরামকোর বিভিন্ন স্থাপনা।

এসব হামলায় তেলবাহী ট্যাংকার, শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং কোম্পানিটির সদর দপ্তরও লক্ষ্যবস্তু হয়েছে। ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত বন্ধে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com