1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার বাংলাদেশের মাছকে বিশ্ববাজারে পরিচিত করলে অর্থনীতিতে পরিবর্তন আসবে: ডিসি জাহিদুল অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রী রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকি রয়েছে: সৌদি কর্তৃপক্ষ নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি: শামা ওবায়েদ
সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা যেমন পূরণ হবে, তেমনি নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবানও হওয়া যাবে। এর ফলে নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নগরের বিভিন্ন মার্কেট ও অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে চেম্বার সভাপতি আজ এ কথা বলেন।

মতবিনিময় সভায় মার্কেট ও শপিংমলগুলোর বিভিন্ন ব্যবসায়িক সমস্যা তুলে ধরেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিরলস কাজ করছে জানিয়ে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে চেম্বার কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চেম্বার সব সময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে। মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা করে তা স্থায়ীভাবে সমাধান করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন চেম্বার সভাপতি।

সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, পরিচালক মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম এ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com