1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের লক্ষ্য: উপাচার্য ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা পেল নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার ৩২ নম্বর বিধির উপ-বিধি (১) ও (২)-এ এই নতুন বিধান প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশোধিত বিধিমালার ৩২ নম্বর বিধির উপ-বিধি (১)-এ উল্লেখ করা হয়েছে, বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস থেকে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত প্রতিবেদন থেকে কমিশনের কাছে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তবে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।

সংশ্লিষ্ট ধারা / উপ-বিধি    সংশোধিত বিধিমালার মূল বিধান
বিধি ৩২, উপ-বিধি (১) আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টার অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে ইসি
বিধি ৩২, উপ-বিধি (২) তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে লিখিত আদেশে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

এ ছাড়া ৩২ নম্বর বিধির উপ-বিধি (২)-এ বলা হয়েছে, উপ-বিধি (১)-এর অধীন তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট অথবা তাঁর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তবে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com