1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বাংলাদেশের শিক্ষা খাতে চীনের অবদান অপরিসীম: ইউজিসি চেয়ারম্যান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বাংলাদেশের শিক্ষা খাতে চীনের অবদান অপরিসীম: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশের শিক্ষা খাতে চীনের অবদান অপরিসীম: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এবং এ সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে।

আজ সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকায় চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, চীন শুধু বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নয়, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। তিনি উল্লেখ করেন, চীনের সহযোগিতা ও বিনিয়োগ মানবসম্পদ উন্নয়নসহ গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতির প্রসারে ইতিবাচক প্রভাব ফেলছে। ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে, যা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপিং। সভাপতিত্ব করেন এবিসিএ’র সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠানে এই বছর ইংলিশ চ্যানেল সফলভাবে সাঁতরে পার হওয়া নাজমুল হক হিমেলকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবিসিএ’র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল-এর চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাচে নিলম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com