1. admin@thedailyagnikontho.com : admin :
বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ :
আওয়ামী লীগ সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়: বাণিজ্য মন্ত্রী জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল মে মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও ৫টি আসছে সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন সরকারি দল বহু জায়গায় উল্টাপাল্টা করছে: জামায়াত আমির কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের
বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

গুমের ঘটনা মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ। বিশেষ করে গুমবিরোধী আন্তর্জাতিক সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (আইসিপিপিইডি)’ -এ বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিইআইডি)-এর ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা ও সদস্য আনা লোরেনা দেলগাদিলো পেরেজের এক বৈঠকে এ প্রশংসা করা হয়।

বৈঠকে ডব্লিউজিইআইডি’র প্রতিনিধিরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে রয়েছেন। এ সময় গুম বিষয়ক বাস্তব চিত্র ও সরকারি উদ্যোগ পর্যবেক্ষণ করছেন। জাতিসংঘের কর্মকর্তারা গুম বিষয়ক তদন্ত কমিশন (সিওআই)-এর কার্যক্রম ও প্রতিশ্রুতির প্রশংসা করেন। তারা গুম প্রতিরোধ ও এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মানবাধিকার সমুন্নত রাখা, সুরক্ষা এবং গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়নে জাতিসংঘের অব্যাহত সমর্থন ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com