1. admin@thedailyagnikontho.com : admin :
অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা পুরস্কার ঘোষণা করেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা পুরস্কার ঘোষণা করেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা পুরস্কার ঘোষণা করেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না। তিনি বলেন, নৌডাকাত নয়ন ও পিয়াস পাশ্ববর্তী দেশে চলে গেছে। ফিরে এলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আজ শনিবার বিকেলে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকাবাসীর প্রাণের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প করা।

এলাকায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তার জন্য গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ফাইল সংস্থাপন মন্ত্রণালয়ে রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। যার যার স্বার্থ হাসিল করতে চাইবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এলাকায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তার জন্য কাজ করে যাবো।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি, পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে নদী পথসহ এলাকায় পুলিশি টহল আরো জোরদার করা হবে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আলুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আলু চাষীরা যাতে ন্যায্য দাম পায় এর জন্য হিমাগারের আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হিমাগার থেকে আলু বের হচ্ছে না। খুচরা বাজার নিয়ন্ত্রণ করা কঠিন।

তবে আলুর দাম কমে আসবে। প্রয়োজনে সরকারিভাবে ৫০ হাজার টনের বেশি আলু ক্রয় করা হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com