1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের ইসরাইল ছাড়ার আহ্বান চীনের - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের ইসরাইল ছাড়ার আহ্বান চীনের

‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের ইসরাইল ছাড়ার আহ্বান চীনের

ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের প্রতি ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আজ মঙ্গলবার চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ইসরাইলে অবস্থানরত চীনা নাগরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে স্থল সীমান্ত পার হয়ে যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যেতে হবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘জর্ডান অভিমুখে বেরিয়ে যাওয়াটাই সবচেয়ে উপযোগী’। কয়েক দশকের শত্রুতা এবং দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধের পর, ইসরাইল গত সপ্তাহে ইরান জুড়ে লক্ষ্যবস্তুতে একটি আকস্মিক বিমান হামলা শুরু করে এবং বলে তাদের লক্ষ্য ছিল তার চিরশত্রুকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। হঠাৎ করেই শত্রুতা বৃদ্ধির ফলে আরো বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরাইলের হামলা চলমান পারমাণবিক আলোচনা ভেঙ্গে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বেইজিংয়ের দূতাবাস জানিয়েছে, সংঘাত ‘ক্রমশ বৃদ্ধি পাচ্ছে’। এতে বলা হয়েছে, ‘অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠছে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com