1. admin@thedailyagnikontho.com : admin :
সাংহাই অ্যাপারেল ও ইয়ার্ন এক্সপোতে বাংলাদেশের চার প্রতিষ্ঠান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সাংহাই অ্যাপারেল ও ইয়ার্ন এক্সপোতে বাংলাদেশের চার প্রতিষ্ঠান

সাংহাই অ্যাপারেল ও ইয়ার্ন এক্সপোতে বাংলাদেশের চার প্রতিষ্ঠান

বৈশ্বিক টেক্সটাইল শিল্পের অন্যতম প্রধান ইভেন্ট শরৎকালীন ইন্টার টেক্সটাইল সাংহাই অ্যাপারেল ফেব্রিক্স ও ইয়ার্ন এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের চারটি টেক্সটাইল কোম্পানি । গত ২ থেকে ৪ সেপ্টেম্বর সাংহাই ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের প্রদর্শক ও দর্শনার্থীরা অংশ নেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো: স্কয়ার টেক্সটাইলস পিএলসি, আমানত শাহ ফেব্রিকস লিমিটেড, এম/এস এএইচ ট্রেডার্স এবং নূর ট্রেডিং কর্পোরেশন। তারা উচ্চমানের টেক্সটাইল পণ্য প্রদর্শন করে আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে।

সাংহাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের এক প্রতিনিধি প্রদর্শনীটি পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশি আরও বেশি কোম্পানিকে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে উৎসাহিত করেন।

স্কয়ার টেক্সটাইলস পিএলসির সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) লুতফর রহমান মুন্না বলেন, ‘এই মেলা আমাদের বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়ার এবং আমাদের পণ্যের জন্য নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের অসাধারণ সুযোগ দিয়েছে। আমরা মনে করি এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশের টেক্সটাইল সক্ষমতা বিশ্বমঞ্চে উপস্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com