1. admin@thedailyagnikontho.com : admin :
নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলে ফিরে আসা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলে ফিরে আসা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলে ফিরে আসা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ আশ্বস্ত করেছেন যে, জাতীয় ফুটবল দলের সদস্যসহ নেপালে আটকে পড়া সকল বাংলাদেশি নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ফিরে আসতে পারবেন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “যতক্ষণ না পরিস্থিতির উন্নতি না হয়, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেই তাদের ফিরে আসা সম্ভব হবে।

ভারত দিয়ে তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই, আমাদের অপেক্ষা করতে হবে। উপদেষ্টা বলেন, অস্থিরতার সময় একটি ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের জন্য হোটেল তল্লাশি করার সময় বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল এবং তারা তাদের বিরক্ত না করেই চলে গিয়েছিল।

অস্থিরতার মধ্যেও নেপালে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে থাকবেন বলে আশ্বাস দিয়ে তৌহিদ বলেন, “আমাদের প্রতি তাদের কোনও নেতিবাচক মনোভাব নেই এবং আমি কোনও সংকটের আশঙ্কা করছি না।”তিনি উলে¬খ করেন যে, কাঠমান্ডুর দূতাবাস আটকে পড়াদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। “আমরা আশা করি সবাই নিরাপদে ফিরে আসবে, তবে এতে কিছুটা সময় লাগবে।

তৌহিদ বলেন, জাতিসংঘ যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি বাফার জোনে বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টা করে, তবে বাংলাদেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে।তৌহিদ বলেন, এটি জাতিসংঘের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা আশা করি উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং কেবল তখনই জাতিসংঘ সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে।

বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘস্থায়ী অবদানের কথা তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, আমাদের অভিজ্ঞতা বিবেচনা করে, যদি এমন পরিস্থিতি দেখা দেয়, তাহলে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিনি এখনও কোনও আপডেট পাননি। তিনি আরও বলেন, “তথ্য পেলে, আমি আপনাদের জানাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com