1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। তিনি বলেন, আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই যদি আমরা অতিরিক্ত ব্যয় করি, তখন তো উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫-রোড টু মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ রোববার এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদেরকে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না। আমাদের দেশে গার্মেন্ট সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর পলিসি সাপোর্ট নিয়ে কিছুই করতে পারেনি। তিনি আরও বলেন, স্বাধীনতার পূর্বে দেশে কাগজ, ইস্পাত, কেমিক্যাল, টেক্সটাইলসহ বিভিন্ন শিল্প গড়ে উঠেছিল। কিন্তু স্বাধীনতার পর উৎপাদনমুখী শিল্পের প্রতি নিরুৎসাহ দেখা দেয় এবং উদ্যোক্তারা পিছিয়ে পড়েন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে হলে শিল্পোন্নয়নের মধ্য দিয়ে নতুন করে উদ্যোক্তা শ্রেণি গড়ে তোলা জরুরি।

শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্ব অর্থনীতিতে বর্তমানে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো নিজস্ব শিল্প পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে। চীন, ভারত ও বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হচ্ছে। তাই বাংলাদেশের জন্য উৎপাদনশীল শিল্পে বিনিয়োগের বিকল্প নেই। অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতি শিল্পের প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিন উৎপাদনের সক্ষমতা অর্জন করলে এ খাত থেকে বড় ধরনের অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং ঢাকা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এ মেলায় সহযোগিতা করছে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ। পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অ্যাগ্রো মেশিনারি ফেয়ারে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com