1. admin@thedailyagnikontho.com : admin :
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান পারকেসো ‘ওয়ার্ক উইথ ইজ, ফিল অ্যাট পিস উইথ পারকেসো’ শিরোনামে এ কর্মশালার আয়োজন করে।বাংলাদেশ হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। পারকেসোর উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি এবং ৫০ জনের বেশি বাংলাদেশি অভিবাসী শ্রমিক কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য তহবিল সহায়তা প্যাকেজসহ বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। তিনি নিহত শ্রমিকদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং ১.৩ মিলিয়ন টাকা আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন। তিনি অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে পার্কেসোর উদ্যোগকে স্বাগত জানান।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা বলেন, বাংলাদেশ হাইকমিশন দেশের শ্রমিকদের কল্যাণ, সুরক্ষা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা শ্রমিকদের অধিকার এবং সুবিধার বিষয়ে সঠিক তথ্য জানানোর মাধ্যমের তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।

পারকেসোর ডেপুটি চিফ এক্সিকিউটিভ এডমন্ড চেং পিং হুয়াং বলেন, একটি কর্মী-বান্ধব ও নিরাপদ পরিবেশ তৈরি করতে মালয়েশীয় সরকার পারকেসোর মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে পারকেসো তাদের ‘সামাজিক নিরাপত্তা সুরক্ষা’ প্রোগ্রাম সম্পর্কিত একটি ভিডিও উপস্থাপন করে।

এতে শ্রমিকদের জন্য উপলব্ধ সুবিধাসমূহ এবং সেগুলো পাওয়ার ক্ষেত্রে তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং বাংলাদেশ হাইকমিশনকে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পারকেসো সম্মাননা স্মারক প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com