1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজউকের ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ: দুদক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজউকের ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ: দুদক

রাজউকের ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ: দুদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক গুলশানে ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম আজ এই অভিযান পরিচালনা করে। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, অভিযোগ ছিল যে, বিগত সরকারের আমলে অনেকটা গোপনেই নিজেদের পছন্দের রাজনৈতিক নেতা, তাদের সন্তান, বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের রাজউকের রূপসা অ্যাপার্টমেন্ট (গুলশান-২ ওয়েস্টিন হোটেলের পেছনে) প্রকল্পের মূল্যবান ফ্ল্যাট তুলনামূলক কম দামে বরাদ্দ দেয়া হয়েছে।

অভিযানকালে দুদক টিম রাজউকের ওই প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে। এছাড়া গুলশান-২ নম্বরে রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে সরেজমিন পরিদর্শন করে এনফোর্সমেন্ট টিম। প্রাথমিক পর্যালোচনায় এ অ্যাপার্টমেন্ট প্রকল্পের কার্যক্রমে অনিয়ম হয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছ। বিস্তারিত তথ্য যাচাইয়ের লক্ষ্যে অভিযানকালে ফ্ল্যাট বরাদ্দের আবেদন, বরাদ্দ প্রদান প্রক্রিয়া, বরাদ্দপ্রাপ্তদের তালিকাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম নির্বাচন অফিসে উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে কথা বলেছে। পরবর্তীতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছ থেকে অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হয়েছে। অসাধু উদ্দেশ্যে সেবা প্রদানে অহেতুক হয়রানি/বিলম্ব করা হচ্ছে কি না তা যাচাইয়ের জন্য অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম।

রেকর্ডপত্রসমূহ পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় দুদক। এছাড়া, নওগাঁ জেলার সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম হাসপাতালের দায়িত্বরত তত্ত্বাবধায়কসহ হাসপাতাল পরিদর্শন করে।

টিম পরিদর্শনকালে ভর্তি রোগীদের সাথে চিকিৎসা সেবা সংক্রান্ত এবং সার্বিক বিষয়ে কথা বলে ও দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের বায়োমেট্রিক হাজিরা তালিকা সংগ্রহ করেছে। এছাড়াও, হাসপাতালের স্টোর হাউজে স্টক রেজিস্টারে ওষুধ বিতরণের হিসাব বিবরণী এবং অভিযোগে উল্লিখিত দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম। প্রাথমিক পর্যালোচনায় ওই হাসপাতালে নানাবিধ অনিয়মের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। দুদক টিমের অভিযানের প্রেক্ষিতে সেবা প্রদানের মানোন্নয়নের বিষয়ে তত্ত্বাবধায়ক তার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদক টিমের এ অভিযানকে স্বাগত জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com