1. admin@thedailyagnikontho.com : admin :
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ :
আওয়ামী লীগ সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়: বাণিজ্য মন্ত্রী জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল মে মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও ৫টি আসছে সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন সরকারি দল বহু জায়গায় উল্টাপাল্টা করছে: জামায়াত আমির কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

পাকিস্তানের করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে আজ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।

করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান। স্বরাষ্ট্র সচিব তাঁর বক্তব্যে আধুনিক কনস্যুলার পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

হাইকমিশনার পাকিস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম বিপুল সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ উপহাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com