1. admin@thedailyagnikontho.com : admin :
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক গোপালগঞ্জ। পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে। বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে শিরোপা জয় করে। তবে ফাইনালে সহজ জয় পেলেও, এর আগে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে নেয় ঢাকা। তারা ৪৫-৪৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের খেলায় পুরুষ বিভাগে জয় পেয়েছে বরিশাল ও বাগেরহাট। প্রথম খেলায় বরিশাল ৫২-৪০ পয়েন্টে বাগেরহাটকে পরাজিত করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাগেরহাট। তারা ৫৪-৩৭ পয়েন্টের ব্যবধানে বরগুনাকে পরাজিত করে।ধানসিঁড়ি জোনের নারী বিভাগে মাদারীপুর ২৫-২০ পয়েন্টে বরিশালকে পরাজিত করেছে। - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক গোপালগঞ্জ। পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে। বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে শিরোপা জয় করে। তবে ফাইনালে সহজ জয় পেলেও, এর আগে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে নেয় ঢাকা। তারা ৪৫-৪৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের খেলায় পুরুষ বিভাগে জয় পেয়েছে বরিশাল ও বাগেরহাট। প্রথম খেলায় বরিশাল ৫২-৪০ পয়েন্টে বাগেরহাটকে পরাজিত করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাগেরহাট। তারা ৫৪-৩৭ পয়েন্টের ব্যবধানে বরগুনাকে পরাজিত করে।ধানসিঁড়ি জোনের নারী বিভাগে মাদারীপুর ২৫-২০ পয়েন্টে বরিশালকে পরাজিত করেছে।

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিজমি শুধু উৎপাদনের ক্ষেত্র নয়, এটি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ। জনসংখ্যা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত নগরায়ন, শিল্পায়ন ও অবকাঠামো সম্প্রসারণের ফলে কৃষিজমি ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে আজ কৃষিজমি সুরক্ষা একটি জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক খসড়া পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা এ সময় আরও বলেন, দেশীয় খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ স্থিতিশীলতা সরাসরি কৃষিজমির ওপর নির্ভরশীল। কৃষিজমি সুরক্ষা ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূমি জোনিং একটি কার্যকর নীতিগত হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে কৃষিজমি হ্রাস এবং অবৈধ বা অনুপযুক্ত ব্যবহারের সমস্যার সমাধানে ভূমি মন্ত্রণালয় ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক খসড়া প্রণয়ন করতে যাচ্ছে। এই অধ্যাদেশের লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ, পরিকল্পিত ভূমি জোনিং এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জাতীয় টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত। সঠিক নীতি, সচেতনতা ও প্রযুক্তির সমন্বয়ে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে একটি পরিবেশবান্ধব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই অধ্যাদেশে ভূমি জোনিং-এর ১৪টি শ্রেণিবিন্যাস করা হয়েছে। খসড়ায় উল্লেখ রয়েছে, ভূমি, বনভূমি ও অন্যান্য বিশেষ শ্রেণির ভূমির সুরক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (১৯৫১ সনের ২৮ নং আইন)-এর ৮৩ ধারায় যাহাই থাকুক না কেন, এই আইনের অধীনে সংজ্ঞায়িত সকল কৃষি ভূমি সুরক্ষা করতে হবে।

কৃষিজমি ব্যতীত অন্যান্য জমিও এই আইনের বিধান অনুযায়ী সুরক্ষা করতে হবে। অনুমতি ব্যতীত কৃষি ভূমি ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, শ্রেণি পরিবর্তন করা যাবে না, কিংবা এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে কৃষি ভূমির শ্রেণি পরিবর্তিত হয়ে যায়।এছাড়া, এ অধ্যাদেশে অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হলে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। দ্রুতই এই অধ্যাদেশ কার্যকর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2025 thedailyagnikontho.com