1. admin@thedailyagnikontho.com : admin :
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’

শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, পুরস্কার জেতার কথা শুনে তিনি ‘হতবাক’ হয়েছেন। মাচাদোর প্রেস টিম পাঠানো এক ভিডিও’তে শোনা গেছে, মাচাদো টেলিফোনে এডমুন্ডো গনজালেস উরুতিয়ার সঙ্গে এই অনুভূতি ব্যক্ত করেন।

গত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে বাধা দেওয়া হলে গনজালেস তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেন। অসলো থেকে এএফপি এ খবর জানায়। প্রায় এক বছর আগে নির্বাসনে যাওয়া গনজালেস জবাবে বলেন, ‘আমরা আনন্দে আত্মহারা’। মাচাদো বলেন, ‘এটা কী! আমি বিশ্বাসই করতে পারছি না।’ ৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন।

শুক্রবার নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস অসলোতে এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের সংগ্রামে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com