1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
‘মাধ্যমিক শিক্ষা’ ও ‘কলেজ শিক্ষা’ নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
‘মাধ্যমিক শিক্ষা’ ও ‘কলেজ শিক্ষা’ নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন

‘মাধ্যমিক শিক্ষা’ ও ‘কলেজ শিক্ষা’ নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ ও ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টা সদয় সম্মতি আপন করেছেন। ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ নামে দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সমন্বয়ে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক যুগ্মসচিব (সর. মাধ্য. অধি.), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, উপসচিব (সরকারি কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচ নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, উপপরিচালক (সাধারণ প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, সহকারী পরিচালক (বাজেট), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

কমিটির কর্মপরিধি হচ্ছে, রুলস অব বিজনেস ১৯৯৬ অনুসরণপূর্বক গঠিতব্য অধিদপ্তরসমূহের কার্যতালিকা অ্যালোকেশন অব বিজনেস প্রণয়ন। নবগঠিত ২(দুই) টি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো প্রস্তুত করা। নবগঠিত ২(দুই) টি অধিদপ্তরের কর্মবন্টন প্রস্তুত করা। টিওএন্ডই (টেবিল অব অফিসিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট) নির্ধারণ।

এ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ২টি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক বর্ণিত তথ্যাদি সরকারি মাধ্যমিক-১ শাখায় দাখিল করবে। অফিস আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com