1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পার্বত্য চট্টগ্রামে ডিসেম্বরে ই-লার্নিং স্কুল চালু হবে: সুপ্রদীপ চাকমা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পার্বত্য চট্টগ্রামে ডিসেম্বরে ই-লার্নিং স্কুল চালু হবে: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামে ডিসেম্বরে ই-লার্নিং স্কুল চালু হবে: সুপ্রদীপ চাকমা

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ই-লার্নিং স্কুল কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, প্রথম ধাপে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এই তিনটি পার্বত্য জেলায় তিনটি করে মোট নয়টি স্কুলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হবে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সভাকক্ষে ই-লার্নিং স্কুল প্রতিষ্ঠা বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস ও অন্যান্য আধুনিক প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করে বৈশ্বিক কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর দিকনির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে ১০০টি ই-লার্নিং স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পার্বত্য উপদেষ্টা বলেন, ‘ভৌগোলিক বৈচিত্র্য ও সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার বৈষম্য কমাতে চাই।

নির্বাচিত স্কুলগুলোতে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ও ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। সুপ্রদীপ চাকমা জানান, অবসরপ্রাপ্ত পেশাজীবী ও অভিজ্ঞ শিক্ষকরা শহর থেকে অনলাইনে স্বেচ্ছাসেবী হিসেবে পাঠদান করতে পারবেন। এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি পূরণের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ই-লার্নিং স্কুলগুলো পার্বত্য অঞ্চলের শিশুদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে। জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী তারা ডিজিটাল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।

অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. সানাই প্রু ত্রিপুরা, যুগ্ম সচিব অতুল সরকার, যুগ্ম সচিব কংকন চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com