1. admin@thedailyagnikontho.com : admin :
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে

শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মো. মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিকেলে আগুন লাগার পর থেকে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার জন্য দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। চারটি আন্তর্জাতিক ফ্লাইট-ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি-চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট আটটি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় কয়েকটি ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। ট্যাক্সিওয়েতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও থেমে আছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের আমদানি বিভাগে দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ইউনিটগুলো যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের নির্বাহী গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিমগুলো সমন্বিতভাবে কাজ করছে।

গণমাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায় তিনি বলেন, আমরা একটি জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি; দয়া করে আমাদের সহযোগিতা করুন। যথাসময়ে সঠিক তথ্য আপনাদের জানানো হবে। কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কাছাকাছি থাকা বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তা মূল্যায়ন শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com