1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

মালয়েশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর চলমান এশিয়া সফরের প্রথম ধাপ। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে আগামী বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে ট্রাম্পের এই সফর শেষ হবে। কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চলতি বছরের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর এই চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় মানবিক বিবেচনায় ১৮ জন কম্বোডিয়ান যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে।

গত জুলাইয়ের শেষদিকে দুই প্রতিবেশী দেশ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার মধ্যস্থতায় ভূমিকা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে এরপর থেকে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

মালয়েশিয়ায় পৌঁছে ট্রাম্প এই চুক্তিকে ‘গ্রেট পিস ডিল… যা আমি গর্বের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মধ্যস্থতা করেছি’ বলে উল্লেখ করেন। চুক্তি স্বাক্ষরের সময় তিনি একে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে অভিহিত করেন এবং এই পদক্ষেপের জন্য অনুতিন চার্নভিরাকুল এবং হুন মানেতকে অভিনন্দন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com