1. admin@thedailyagnikontho.com : admin :
জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য: মহাপরিচালক - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য: মহাপরিচালক

জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য: মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫০ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হবে। সাভারের আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আজ এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ভোটকেন্দ্র নির্ধারণ করেনি, কারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরো বাহিনীর পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া চলছে, যেখানে তরুণ সদস্য নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহাপরিচালক বলেন, ‘আগে বাহিনীতে তরুণ সদস্যের খুব বেশি ছিল না। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রায় দেড় থেকে ২ লাখ তরুণকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১০০ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপপরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন এবং সাভার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com