1. admin@thedailyagnikontho.com : admin :
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই

স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই

অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রিমিয়াম গ্রাহকদের জন্য মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে।বুধবার প্ল্যাটফর্মটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সুইডেনভিত্তিক এই অডিও প্ল্যাটফর্মটি এতদিন মূলত পডকাস্টেই সীমাবদ্ধ ছিল। স্পটিফাই মুখপাত্র বলেন, ‘আমরা শিগগিরই এই ফিচার সম্পর্কে আরও বিস্তারিত জানাবো।’

মিউজিক ভিডিও যুক্ত হলে ব্যবহারকারীরা অডিও ও ভিডিও মোডের মধ্যে পরিবর্তন করতে পারবেন। স্পটিফাইয়ের মিউজিক ভিডিও স্ট্রিমিংয়ে প্রবেশ ইউটিউবের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। ইউটিউব গত ২০ বছর ধরে এ ধরনের কনটেন্ট দেখার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com