1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
টেকসই অর্থায়ন ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড পেলো বিকাশ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
টেকসই অর্থায়ন ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড পেলো বিকাশ

টেকসই অর্থায়ন ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড পেলো বিকাশ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দু’টি বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এই পুরস্কারের চতুর্থ আসরে বিকাশ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি’ এই দুই বিভাগেই বিজয়ী হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষে প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান ইশতিয়াক শাহরিয়ার পুরস্কার গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির সার্বিক কৌশল, কার্যক্রম এবং অংশীজনদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় টেকসই উন্নয়নের নীতিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ বিভাগে বিকাশ এ পুরস্কার অর্জন করে।

এ ছাড়া সুন্দরবনের মৌয়ালদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি করে বিকাশ। এর ফলে নৌপথে নগদ অর্থ বহনের ঝুঁকি কমেছে এবং মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকেও তারা মুক্তি পেয়েছেন। মৌয়ালদের জীবিকা সুরক্ষার এই ব্যতিক্রমী উদ্যোগ তুলে ধরা ‘সাহসেই বিকাশ’ শিরোনামের প্রামাণ্যচিত্র ‘সাসটেইনেবল কমিউনিটি’ বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন’ পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com