1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ওবিই এবং একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে সেশনজট কমিয়ে আনা সম্ভব: জবি উপাচার্য - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ওবিই এবং একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে সেশনজট কমিয়ে আনা সম্ভব: জবি উপাচার্য

ওবিই এবং একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে সেশনজট কমিয়ে আনা সম্ভব: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থাকলে সেশনজট আরও কমিয়ে আনা সম্ভব।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যেও সিস্টেম উন্নয়ন করতে পারলে সবাই সুফল ভোগ করবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগগুলো ওবিই কার্যক্রম দেখে উৎসাহিত হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ইতিহাস বিভাগের ‘ডিজাইনিং ওবিই কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান। কর্মশালায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। প্রধান বক্তা ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক।ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com