1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জলবায়ু গবেষণা কেন্দ্র ভেঙে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জলবায়ু গবেষণা কেন্দ্র ভেঙে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

জলবায়ু গবেষণা কেন্দ্র ভেঙে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসন আজ এক পরিকল্পনার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে বিশ্বের অন্যতম প্রধান জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক রিসার্চ (এনসিএআর) ১৯৬০ সালে বোউল্ডার কলোরাডোতে একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, তা ভেঙে ফেলা হবে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক রাস ভোগট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, কেন্দ্রের জরুরি হিসেবে বিবেচিত যেকোনো কার্যক্রম অন্য কোনো সংস্থা বা স্থানে স্থানান্তরিত করা হবে। ভোগট আরো বলেন, এই প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহত্তম জলবায়ু আতঙ্ক সৃষ্টিকারী উৎস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, এনসিএআর ভেঙে ফেলার কার্যক্রম অবিলম্বে শুরু হবে এবং কেন্দ্রের মেসা ল্যাবরেটরি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

এনসিএআর-এর বিশিষ্ট গবেষক কেভিন ট্রেনবার্থ ওয়াশিংটন পোস্টকে বলেন, ল্যাবরেটরি ভাঙার ফলে বৈজ্ঞানিক গবেষণার একটি বড় ক্ষতি হবে। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অনারারি শিক্ষক ট্রেনবার্থ বলেন, কেন্দ্রটি উন্নত জলবায়ু বিজ্ঞান আবিষ্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনের সময় প্রতিষ্ঠিত ক্লিন এনার্জি ও জলবায়ু উদ্যোগগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন। ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে কূটচাল হিসেবে উল্লেখ করেছেন এবং সেপ্টেম্বর মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে এটিকে পৃথিবীর প্রতি সর্বকালের সর্ববৃহৎ প্রতারণা হিসেবে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com