1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬,০৮০ যাত্রীকে জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬,০৮০ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬,০৮০ যাত্রীকে জরিমানা

একদিনে ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গতকাল শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯১ জন টিটিই কাজ করেছেন।

তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ২৮০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৭০ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৬৪৫ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৪০৮টি টিকিট যাচাই করা হয়। এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯০ জন টিটিই কাজ করেছেন।

তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ৩ হাজার ৮০০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৩৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৪৯০ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ২৩২টি টিকিট যাচাই করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com