1. admin@thedailyagnikontho.com : admin :
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান মাহাথির মোহাম্মদের এক সহকারী। কুয়ালালামপুর থেকে এএফপি আরও জানায়, কয়েক বছর ধরে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত জুলাই মাসেও নিজের শততম জন্মদিন উদযাপনের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাহাথিরের সহকারী সুফি ইউসূফ জানান, বাসায় পড়ে গিয়ে আহত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, পরীক্ষা-নীরিক্ষায় তাঁর ডান পাশের হিপে ফ্রাকচার ধরা পড়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আগামী কয়েক সপ্তাহ হাসপাতালে থাকা লাগতে পারে। তিনি বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান। মাহাথির মোহাম্মদ আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মাহাথিরের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজিজাহ ও আমি তুনের (মাহাথিরের) সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। মাহাথির মোহাম্মদ আনোয়ারের ইব্রাহীমের রাজনৈতিক গুরু থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের সময় তাঁর বয়স ছিল ৯৪ বছর। ওই সময়ে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com