1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মুক্তিযুদ্ধ উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

দেশকে এগিয়ে নিতে এবং জবাবদিহিমূলক সরকার চাইলে জনগণকে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেয়ার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। আজ সোমবার জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম দোগাছী গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

ফলে সরকার হবে জনগণের, স্বৈরাচারী হবে না, বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। এতে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘হ্যাঁ’/‘না’র ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হবে। তিনি ‘হ্যাঁ’ ভোট দিতে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com