1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে: আইজিপি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে: আইজিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে: আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও যানজটমুক্ত রাখতে গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অতিরিক্ত চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে চন্দ্রা এলাকায় শ্রমিকদের জন্য আলাদা মাঠ নির্ধারণ করে বাস থামানোর ব্যবস্থা করা হয়েছে। সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে আইজিপি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের উস্কানি দিয়ে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নগরীর যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক আহমেদ হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com