1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ এবং সিরিঞ্জ কেনার জন্যও যথেষ্ট টাকা নেই।’

জাতীয় সংসদে আজ জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) অনুযায়ী, গাইবান্ধা-৪ আসনের সরকার দলীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়। যে ধরনের দুর্নীতি হয়েছে, তাতে চলমান প্রকল্পগুলোতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।

২৫০ শয্যার হাসপাতালগুলোর নির্মাণ কাজে লুটপাট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, পরবর্তী বাজেটের পর সরকার সীমিত সম্পদের মধ্যে ধাপে ধাপে সব উপজেলার জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য যা প্রয়োজন তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com