মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে ৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জুনের ২৮ দিনে ২.৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৩৭ বিলিয়ন ডলার।
আজ প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি অর্থবছরে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২৮ জুন পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ২৩.৭৫ বিলিয়ন ডলার ছিল। সে অনুযায়ী, রেমিট্যান্স ২৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply