1. admin@thedailyagnikontho.com : admin :
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ জন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ জন

হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গ নিয়ে বাকি সাত জনের মৃত্যু হয়েছে । আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৪৩ জন। চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২১৬ জন।

১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ হাজার ৩৬৯ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১১৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com