1. admin@thedailyagnikontho.com : admin :
বাজেটে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নাহিদ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

বাজেটে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলেছি, এই বাজেটের মধ্যে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল ধনী-গরিবের আয় বৈষম্য কমে আসবে। কিন্তু এই বাজেটে আয় বৈষম্য কমানোর কোনো কার্যকর উদ্যোগ দেখিনি।

আজ মঙ্গলবার দুপুরে এনসিপির অস্থীয় কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক। নাহিদ বলেন, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার ও কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর করের যে চাপ ছিল তা অব্যাহত থাকবে।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে।

ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল বেকার সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ থাকবে। কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। গত এক বছরে ২৬ লাখ বেকার বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের ওপর সরকারের নির্ভরশীলতা অব্যাহত রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, বিনিয়োগ বাড়ানোর কোনো নীতি গ্রহণ করা হয়নি। এমন অর্থনীতির পলিসি থেকে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে তা আমরা মনে করছি না।

শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানোর নিন্দা জানিয়ে নাহিদ বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেদের উদ্যোগে বিদেশে যায়। তাদেরকে কীভাবে সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেনিং দিয়ে আরো কর্মক্ষম করা যায় সে বিষয়ে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কিন্তু তা আমরা দেখিনি। এছাড়া, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা উচিত। সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com