শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্স গতকাল (১৪ মে) বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিনা টিকেটের মোট ৪১৭ জন যাত্রীর নিকট থেকে ভাড়া বাবদ ৬৯ হাজার ৫০০ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৭৯০ টাকা, মোট ১ লাখ ১০ হাজার ২৯০ টাকা আদায় করা হয়েছে। সেই সাথে নিজস্ব আইডি ব্যতিত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণকারী টিকিটে ভ্রমণকারী ৭১ জন যাত্রীকে সনাক্ত করা হয়েছে।
যে সকল মোবাইল নম্বর ব্যবহার করে এসব টিকেট করা হয়েছে তাদেরকে টিকেট কালোবাজারি হিসেবে সাব্যস্ত করে মোট ৩১ টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে। ব্লক করার জন্য সুপারিশকৃত মোবাইল নম্বর সমূহ হলো: ০১৮২৭৪১৩০৯৫, ০১৯৭৮৬০৮৩৩৬, ০১৮৮৮১৫১০৭৫, ০১৩২১৮৪১৩৮২, ০১৩৩৪২০১৯০৮, ০১৭৮৩৫৬১১৩১, ০১৭৭৭৬২৫৪২৩, ০১৯৩৭৫৭২৭২৮, ০১৭১৬৮৯৮৯৯১, ০১৭৩০০৫২১৫১, ০১৮৮৬২২২১৭৭, ০১৮৫৪৩০৫০৯০, ০১৭৩৩৯৬৩২৪০, ০১৭১৮৮৭৯৭২৮৯, ০১৮৪৬৬৯৯৪১৯, ০১৬৩৬৩৮২৪৭৮, ০১৭১২২৬৭৭৬২৫, ০১৭৪৬২৮৬৫৯০, ০১৭৫৬৩৬৫৩১৮, ০১৭২৩০৫৩৭৬৭, ০১৭১৮৭৯৭২৮৯, ০১৬৩৬৩৮২৪৭৮, ০১৭৪৩৪১৭২৬৯, ০১৯১৭৭৯৭২৮৯, ০১৭৪৬৬০৯৪১৯, ০১৭১১২৮৫৪৪৯, ০১৭১৮৩৮১৩৬২, ০১৮৩৮২৬৯৬৯৪, ০১৭৮৫০৯৬৩৬১, ০১৮৬২২৭২৯৩১, ০১৬৪১৮৩৬৪৫৩ = ৩১টি মোবাইল নম্বর।
উল্লেখিত চেকিং কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃক গঠিত ২, ৫, ৭, ১০, ১৩, ১৮ ও ১৯ নম্বর টাস্কফোর্স ৭৮৭/ ৭৮৮, ৭৭৩/৭০৩, ৭৪৩/৭৪৪, ৮১৩, ৭২১/৭২০, ৭৮৫/৮০২ এবং ৭২৯ নম্বর ট্রেনে এসব অভিযান পরিচালনা করে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ ঈদযাত্রা নিশ্চিত করতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
Leave a Reply